খালের জমিতে খেলার মাঠ, বন্ধ করে বালু ব্যবসার আয়োজন
মুন্সীগঞ্জের লৌহজংয়ে খালের জমিতে বানানো খেলার মাঠ দখল করে বালু ব্যবসার আয়োজন চলছে। উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের ডহরী-তালতলা খালের পাড়ে জেগে ওঠা চরকে মাঠ বানিয়ে এক যুগেরও বেশি সময় খেলাধুলা করছে স্থানীয় কিশোর-তরুণরা। সেই জায়গাকে নিজের পৈতৃক দাবি করে বাঁধ দিয়ে ইট-বালু ব্যবসার জন্য প্রস্তুত করছেন প্রভাবশালী এক ব্যক্তি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, খালের জমি ও মাঠটি দখল করে সেখানে ইট-বালুর ব্যবসা শুরুর উদ্দেশ্যেই তোড়জোড় চালানো হচ্ছে। মাঠটির চারপাশে মাটি কেটে উঁচু আইল বাঁধা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার কলমা ইউনিয়নের ডহরি ঘেঁষে এবং গাঁওদিয়া ইউনিয়নের শা...