ইরানের অর্থনীতি পুনরুদ্ধারে লাগতে পারে দীর্ঘ সময়
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে সমঝোতা হওয়ার তিন সপ্তাহ পার হলেও পরিস্থিতি এখনও বেশ নাজুক। আগামী সপ্তাহে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে যুদ্ধ অবসানের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে এর মধ্যেই হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে হামলা এবং গত বুধবার ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন বিমান হামলার কারণে পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। জবাবে ইরানের রেভল্যুশনারি গার্ড ও নিয়মিত সেনাবাহিনী বাহরাইন ও কুয়েতের মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। দুই পক্ষই এখন পরস্পরের বিরুদ্ধে সমঝোতা চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে শেষ...