বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় ডান হাত হারাল শিশুটি
শিবপুর উপজেলায় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি বসানোর সময় ছিঁড়ে পড়া তারে জড়িয়ে দগ্ধ শিশু রায়হানের ডান হাত কেটে ফেলা হয়েছে। ঘটনার আট দিন পর গতকাল রোববার দুপুরে তার হাত কেটে ফেলা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, বিদ্যুতের আগুনে শিশুটির দুটি হাতই প্রায় অকেজো হয়ে গেছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে রায়হানের ডান হাতের কুনুইয়ের ওপর থেকে কেটে ফেলতে হয়েছে। রায়হান মিয়া (৭) শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী উত্তরপাড়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে। সে রায়হান স্থানীয় কুমরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। জানা গেছে, ঘটনার দুই-ত...