স্মৃতির জাদুঘরে ফুটবল রূপকথা
নাজমুল হক মন্টু। শৈশবের দেশলাই বাক্স থেকে শুরু করে প্রাচীনকালের মুদ্রা–সবখানেই তাঁর অবাধ বিচরণ। তবে তাঁর এই বিশাল সংগ্রহশালার একটি বিশেষ অংশজুড়ে রয়েছে ফুটবল। তাঁর সংগ্রহশালা যেন বাংলাদেশের বুকে বিশ্ব ফুটবলের এক জীবন্ত জাদুঘর... সময়টা সদ্য স্বাধীন বাংলাদেশের। বাজারে তখনও বাংলাদেশি মুদ্রার পাশাপাশি পাকিস্তানি ও ভারতীয় মুদ্রা সচল। ৮-৯ বছরের ছোট্ট নাজমুল হক মন্টুর কাছে এই ভিন্ন ভিন্ন দেশের ধাতব চাকতিগুলো মনে হতো দারুণ বিস্ময়ের। ভালো লাগা থেকেই শুরু হলো জমানো। কেবল মুদ্রা নয়, খেলা শেষে দেশলাইয়ের নকশা করা বাক্স কিংবা ধূমপানের শলাকার খালি মোড়ক– সবই তিনি জমিয়ে রাখতেন। ১৯৭৭ সাল। পাবনায় আয়ো...