অযত্নে শতবর্ষী সুরেশ চন্দ্র লাইব্রেরি
আগাছা ও লতাপাতায় ঢেকে গেছে চারপাশ। তালাবদ্ধ দরজায় জাল বিছিয়েছে মাকড়সা। এই জঙ্গলের মাঝে অতীতের সাক্ষী হয়ে আছে শতবর্ষী ‘সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি’। এক সময় এখানে বইয়ের পাতায় পাতায় জ্ঞানের আলো খুঁজে পেতেন শিক্ষার্থী, পাঠক ও সংস্কৃতিপ্রেমীরা। রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ভূতুড়ে স্থাপনায় রূপ নিয়েছে দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের এই পাঠাগার। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯১৬ সালে তৎকালীন জমিদার সুরেশ চন্দ্র রায় ও তাঁর পুত্র ক্ষিতিশ চন্দ্র রায়ের উদ্যোগে ছোট যমুনা নদীর পশ্চিম তীরে সুজাপুর গ্রামে প্রতিষ্ঠিত হয় সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি। সুজাপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর দর...