পুকুরে ডুবে ভাইবোনসহ পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু
পুকুরের পানিতে ডুবে গতকাল মঙ্গলবার পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছে বগুড়ার কাহালুতে দুই ভাইবোনসহ ৩ শিশু এবং মাগুরার মহম্মদপুরে দুই চাচাতো বোন। গতকাল মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছ গ্রামের পুকুরে পড়ে মারা যায় তিন শিশু। তারা হলো– ওই গ্রামের ফারুক মণ্ডলের ছেলে ফাহিম (৮) ও মেয়ে সুরাইয়া (৫) এবং আসাদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)। জানা যায়, ওই তিন শিশু সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। দুপুর ১টার দিকে এক নারী জাকিরুলকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপা...