কমান্ডারের বাধাঁয় রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন
জামালপুরের বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের (৮৫) দাফন রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) ছাড়াই সম্পন্ন হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলীসহ কয়েকজন মুক্তিযোদ্ধার বাধার কারণে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। বৃহস্পতিবার বিকেলে সাধুরপাড়া ইউনিয়নের মদনেরচর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত...