ভাগাড়ে পড়ে থাকা শপিং ব্যাগ উল্টাতেই বেরিয়ে এলো নবজাতকের মরদেহ
রাজবাড়ী শহরের একটি ময়লার ভাগাড়ে পড়ে থাকা শপিং ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের খাদ্যগুদাম-সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জানান, তিনি ময়লার ভাগাড় ও ঝোপঝাড় থেকে পুনর্ব্যবহারযোগ্য জিনিস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। আজ সকালে খাদ্যগুদাম-সংলগ্ন এলাকায় একটি শপিং ব্যাগ দেখতে পান। ভেতরে কিছু থাকতে পারে ভেবে ব্যাগটি উল্টে দিলে লাল কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ বেরিয়ে আসে। স্থানীয়দের ভাষ্য, খবর পেয়ে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। নবজাতকের মাথায় আঘাতের...