কর্মচারীদের প্রতিবাদে ভেস্তে গেল ২৪ পদে নিয়োগ
পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় ২৪ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের উদ্যোগকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। পৌরসভার আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কর্মকর্তা-কর্মচারীদের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার প্রশাসক ও সচিবের মধ্যে দায় চাপাচাপি এবং প্রকাশ্য দ্বন্দ্বও সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে ভাঙ্গুড়া পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হয়। সে অনুযায়ী পৌরসভায় ৬৪টি স্থায়ী কর্মকর্তা-কর্মচারীর পদ রয়েছে। বর্তমানে সেখানে ৪০ জন স্থায়ী এবং ২৫ জন অস্থায়ী (ঝাড়ুদার ও ট্রাফিক) কর্মচারী কর্মরত আছেন। তবে আর্থিক সক্ষমতার...