বহুমাত্রিক শিল্পের কোলাজ মুস্তাফা মনোয়ার
শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘প্রাণ তরঙ্গ’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা ছিল আমার টেলিভিশনে কাজের শুরু। সেই অনুষ্ঠানটির পরিকল্পক ও শিল্প নির্দেশক ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। পালা করে অনুষ্ঠানটি পরিচালনা (টিভির ভাষায় প্রযোজনা) করতেন বেলাল বেগ ও আলী ইমাম। আলী ইমামই একদিন পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রাণ তরঙ্গের পরিকল্পক, বিশাল মাপের এই মানুষ মুস্তাফা মনোয়ারের সঙ্গে। ১৯৭৮ সালে ঢাকার মঞ্চে নাটক শুরুর পরপরই শুরু হয়েছিল আমার বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা ও অভিনয়জীবন। অর্থাৎ মুস্তাফা মনোয়ারের সঙ্গে আমার পরিচয় চার যুগ আগে। তবে তাঁর নামটি জেনেছিলাম আরও আগে; সত্তর দশকের গোড়ায়। একটি &ls...