জাপানের ব্রাজিল বধের স্বপ্ন
ফুটবলে বিশ্বশক্তি হওয়ার লক্ষ্য নিয়ে দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে জাপান। বিশ্বকাপ মঞ্চেও ধারাবাহিক সাফল্য পেতে শুরু করেছে এশিয়ার দেশটি। ১৯৯৮ সালে অভিষেকের পর অষ্টমবারের মতো বিশ্বকাপ আসরে অংশ নেওয়া জাপান টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের নকআউট পর্ব নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে অপরাজিত থাকার কৃতিত্ব দেখানো জাপান শেষ ৩২-এর লড়াইয়ে আজ রাতে টেক্সাসের হিউস্টনে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। যে ম্যাচে জাপানেরও জয়ের সুযোগ রয়েছে বলে মনে করেন দেশটির কোচ হাজিমে মরিয়াসু। বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা করে নেয় জাপান।...