প্রিয় প্রতিপক্ষের সামনে নেইমার
তাঁর রক্তে মিশে আছে ড্রিবলিং আর পায়ে আছে সাম্বার ছন্দ। তিনি ফুটবলের শৈল্পিক জাদুকর। তাঁর পায়ের কারুকাজ আর ড্রিবলিং যেন সবুজ মাঠের এক নিখুঁত কবিতা। তাঁর একেকটা টাচ যেন একেকটা সিনেমার দৃশ্য। তিনি ফুটবলের মহাতারকা নেইমার। ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘জোগো বনিতা’ দর্শনকে আধুনিক ফুটবলে যারা বাঁচিয়ে রেখেছেন, তাদের মধ্যে অন্যতম নেইমার জুনিয়র। বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে, ঠিকানা বদলে সৌদি আরব, তারপর শৈশবের ক্লাব সান্তোসে ফেরা– সবসময় আলোচনায় ছিলেন ব্রাজিল ফুটবলের এ পোস্টার বয়। ক্লাবের মঞ্চ থেকে দেশের জার্সিতে বিশ্বমঞ্চে সেখানেও মধ্যমণি এ ফরোয়ার্ড। চোট যাঁর নিত্যসঙ্গী, সেই...