আর্জেন্টিনা আসলে কাদের দোসর?
‘সবচেয়ে বেশি জার্সি চলতেসে হইলো আর্জেন্টিনার’। কথাগুলো বলছিলেন শরীফ পাটোয়ারী। তিনি জার্সি বিক্রি করেন। তাঁর মতে, আর্জেন্টিনার পরই জার্সি বিক্রিতে এগিয়ে আছে ব্রাজিল। এরপর আছে পর্তুগাল ও স্পেন। তাই অন্তত জার্সি বিক্রিতে বাংলাদেশে ব্রাজিল পিছিয়ে গেছে আর্জেন্টিনার তুলনায়। শুধু কি আর জার্সি বিক্রি? একবার চারপাশে চোখ বোলালেই দেখা যাবে, আকাশি-সাদা শিবিরের প্রাধান্য একটু বেশিই। জার্সি আছে, ক্যাপ আছে, লুঙ্গি আছে, শাড়িও আছে। আর পতাকা তো দেখা যাচ্ছে হরহামেশা। এত কিছুর ভিড়ে তাই এতটুকু বলাই যায় যে, প্রচার, প্রচারণায় এবার আর্জেন্টিনা শিবির ‘ফর্মে’ আছে। এটি স্বাভাবিকও। ক...