ইতালিতে ৩ বাংলাদেশি খুনের নেপথ্যে যা জানা যাচ্ছে
ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি দম্পতি ও তাদের পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় আহত হয়েছেন নিহত দম্পতির ছেলে। শুক্রবার রাত ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়ার নতুন বাড়ির বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৪৫), তার স্ত্রী মমতাজ বেগম আরজু (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা আরোরা ইসলাম আরিশা। আহত হয়েছেন তাদের ছেলে আরাফাত হো...