আজ থেকে শুরু নকআউটের রোমাঞ্চ
আসল বিশ্বকাপ তো শুরু হচ্ছে আজ! ৪৮ দলের বিশ্বকাপের গ্রুপ পর্বটা অনেকের কাছেই বাছাই পর্বের মতো। সেই বাছাই শেষে ৩২ দল নিয়ে আজ শুরু হচ্ছে নকআউট। যেখানে টাইব্রেকার ও অতিরিক্ত সময়ের মতো রোমাঞ্চকর সব উপাদানই থাকছে। কানাডা-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেই টানটান উত্তেজনার পর্ব। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে রাত ১টায় শুরু হবে ম্যাচটি। ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল খেলবে নকআউটে। এখানে ম্যাচ হেরে গেলেই বিদায়। নির্ধারিত ৯০ মিনিটে ড্র হলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও ফয়সালা না হলে বিজয়ী নির্ধারণ করতে টাইব্রেকার (পেনাল্টি শুটআউট) অনুষ্ঠি...