স্থানীয় সরকার নির্বাচন আচরণ বিধিমালায় যুক্ত হচ্ছে কঠোর বিধান
স্থানীয় সরকার নির্বাচন আচরণ বিধিমালার খসড়া আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ইসির ওয়েবসাইটে প্রকাশিত খসড়ার ওপর অংশীজনদের মতামত পর্যালোচনা করে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হবে। পরে কমিশন সভায় অনুমোদনের মাধ্যমে বিধিমালা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কঠোর আচরণবিধি অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর আগে স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠান-সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের জন্য পৃথক আচরণ বিধিমালার খসড়া প্রণয়ন করেছে ইসি। অংশীজনদের মতামতের জন্য এসব খসড়া কমিশনের ওয়েবসাইটে...