দুঃসহ ১১৫ দিন পর মুক্ত দুই জাহাজ
‘দুঃসহ এক সময় কেটেছে আমাদের। একদিকে ড্রোন ও মিসাইল হামলার হুমকি। আরেকদিকে কাঁচামাল-শূন্য দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি পরিশোধনাগার। চাকরিজীবনের সবচেয়ে কঠিন এক সময় পার করেছি ১১৫ দিন। এই সময়ে সেই হরমুজে আটকে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিপিসি) মালিকানাধীন জাহাজ বাংলার জয়যাত্রাও। সেখানে আবার অবস্থান করছিলেন বাংলাদেশি ৩১ জন নাবিকও। শেষ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ছাড়া দুটো জাহাজকেই নিরাপদে বের করে আনতে পেরেছি আমরা। এটা এক বিরাট সফলতা’– এক নিঃশ্বাসে কথাগুলো বললেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। এক লাখ টন ক্রুড অয়েল বোঝাই জাহাজ নর্ডিক পোলাক্স পরিবহনের দায়িত্...