কড়া নিরাপত্তায় কলকাতায় ব্রাজিল, যুবভারতীতে প্রস্তুতি
ফুটবল উন্মাদনায় সরগরম কলকাতা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এরই মধ্যে শহরে পৌঁছে গেছে। শনিবার ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে বৃহস্পতিবার রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কলকাতায় নামে কার্লো আনচেলত্তির তারকাসমৃদ্ধ দল। ভিনিসিয়ুস জুনিয়র, এন্ড্রিক, মারকুইনোসদের একঝলক দেখতে শহরজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। রাত পৌনে ৯টার দিকে বিমানবন্দরে পৌঁছায় ব্রাজিলের বহর। ভিআইপি গেট দিয়ে সবুজ-হলুদ রঙে সাজানো দুটি বাসে করে দ্রুত বিমানবন্দর ছাড়ে দল। প্রায় ৯০ সদস্যের বহরকে নিয়ে দুটি বাস ও পাঁচটি ব্যক্তিগত গাড়ি মাত্র ১১ মিনিটে বিমানবন্দর এলাকা ত্যাগ করে। হোটেলে পৌঁছাতেও সময় লাগে মাত্র আট...