‘তিনি শুধু শিক্ষক নন, তিনি মা, বন্ধু, জীবন বাঁচানোর কারিগর’
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত বছরের ২১ জুলাই বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় শোক ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নিহত শিক্ষক মাহেরিন চৌধুরীর স্বামী মুনসুর হেলাল বলেন, ‘মাহেরিন শুধু একজন শিক্ষিকা ছিলেন না, তিনি ছিলেন একজন মা, একজন বন্ধু, জীবন বাঁচানোর কারিগর।’ মঙ্গলবার বিকেলে রাজধানীর দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে’ স্লোগানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও অভিভাবকেরা দুর্ঘটনার স্মৃতিচারণা ক...