খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর
রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ি এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেছে তন্ময় বর্মন আকাশ (৩০) নামে এক শিক্ষার্থীর। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি নামার সময় পা পিছলে ট্রেনের নিচে চলে যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার। মৃতের ছোট ভাই তমাল বর্মন হাসপাতালে জানান, ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠানে অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থী ছিলেন তন্ময়। তিনি মঙ্গলবার সকালে প্রশিক্ষণের উদ্দেশ্যে গাজীপুরের বাসা থেকে ঢাকায় আসেন। ট্রেনটি খিলগাঁও এলাকা পার হওয়ার সময় গতি কমে যায়। তখন ত...