লালমনিরহাট সীমান্তে গুলি ছুড়ে ৫ নৌকা নিয়ে গেল বিএসএফ
ধরলা নদীর বাংলাদেশি শূন্যরেখায় ছোট নৌকায় বালু ও পাথর উত্তোলনকারী বাংলাদেশিদের লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয়দের অভিযোগ, কারণ ছাড়াই বিএসএফ নদী এলাকার প্রায় ১৫ গজ সীমান্ত পার হয়ে বাংলাদেশ অংশে এসে গুলি ছুড়েছে। এ সময় বালু ও পাথর উত্তোলনকাজে ব্যবহৃত চারটি নৌকা নদী থেকে তুলে নিয়ে গেছে বিএসএফ। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে আন্তঃসীমান্ত ধরলা নদী। সীমান্তবর্তী এ নদীর বুড়িমারী স্থলবন্দর শূন্যরেখার বাংলাদেশি অংশ থেকে বেশ কিছু বাংলাদেশি ব্যক্তি বালু ও পাথর উত...