ভারতের আপত্তিতে ব্রিকসের দুয়ারে আটকা পাকিস্তান
ব্রিকসের সদস্য হতে ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল পাকিস্তান। এরপর তিন বছর পেরিয়ে গেলেও এখনো জোটটিতে ঢুকতে পারেনি দেশটি। ভারতের আপত্তিই পাকিস্তানের ব্রিকসে যোগ দেওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে আছে। উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট হিসেবে পরিচিত ব্রিকসের মূল সদস্য ছিল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। পরে মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত যুক্ত হলে জোটটি ব্রিকস প্লাসে পরিণত হয়। বর্তমানে আরও ২৯টি দেশ ব্রিকসের সদস্য হওয়ার জন্য আবেদন করেছে। পাকিস্তানও তাদের একটি। তবে সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে জোটের ঐকমত্যভিত্তিক সিদ্ধান্তের নিয়মই ইসলামাবাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিদ্যমান...