দুর্গ দখলের পর বৈরুতে বিমান হামলার নির্দেশ নেতানিয়াহুর
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে বিমান হামলার নির্দেশ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির মাঝে এমন নির্দেশকে ইসরায়েলের সবচেয়ে বড় উসকানি ও উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নেতানিয়াহুসহ প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সোমবার জানান, হিজবুল্লাহর পক্ষ থেকে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে বৈরুতের দক্ষিণাঞ্চলে ‘সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু’তে হামলার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে লড়াই কখনোই থামেনি। এর মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে আটশ’র বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে, হিজবুল্লাহও দক্ষি...