উপজেলা হাসপাতালে ৮৮০ এক্স-রে মেশিন অকেজো
৩১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রায় ৪৮৫টি এক্স–রে মেশিন অকেজো। ২৫২ হাসপাতালে অকেজো আল্ট্রাসাউন্ড মেশিনের সংখ্যা ৩৯৫। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সবমিলিয়ে ৫৬২টি হাসপাতালে অকেজো মেশিনের সংখ্যা ৮৮০। বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য (এমপি) শাহজাহান চৌধুরীর প্রশ্নে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। শাহজাহান চৌধুরী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তার, নার্স ও ওষুধের ঘাটতির হার; অকেজো এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম মেশিনের সং...