তিন বিবাহবহির্ভূত সম্পর্ক ও এপস্টেইনের ‘ব্ল্যাকমেইল চেষ্টা’র কথা স্বীকার করলেন বিল গেটস
কুখ্যাত ও সাজাপ্রাপ্ত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিষয়ে মার্কিন কংগ্রেসে জেরার মুখে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস তার একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন। একই সঙ্গে এপস্টেইন তার এই কর্মকাণ্ডের কথা জানতে পেরে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন বলেও সাক্ষ্য দিয়েছেন গেটস। মার্কিন কংগ্রেসের ওভারসাইট কমিটিকে দেওয়া সাক্ষ্যের শুরুতে বিল গেটস দুই রুশ নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানান। তার সেই দুই সঙ্গী হলেন ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভা ও পারমাণবিক পদার্থবিদ কারিমা নিগমাতুলিনা। গতকাল মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিলিপি অনুযায...