খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত
খাগড়াছড়ি সীমান্ত এলাকায় পৃথক গোলাগুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্য নিহত হয়েছেন। বুধবার দীঘিনালা ও রামগর উপজেলার দুই জায়গায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইউপিডিএফ সদস্য সুজন চাকমা (৪৮) ও ববিন ত্রিপুরা। সুজন কবাখালি ইউনিয়নের তারাবন্যা গ্রামের বিনন্দ মোহন চাকমা ছেলে ও ববিনের বাড়ি রামগড় মাজারা টিলা এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। ইউপিডিএফের দাবি, নিহতদের একজন নিরাপত্তাবাহিনী ও আরেকজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির গুলিতে নিহত হয়েছেন। একই ঘটনায় সুনিল ত্রিপুরা নামে একজন আহত হয়েছেন। আহত সুনিল রামগড় দাতারামপাড়ার কম...