শ্যামলীতে হাসপাতালের গ্যাস লিকেজে শিশুর মৃত্যু, কর্তৃপক্ষকে তলব
রাজধানীর শ্যামলীতে গ্যাস লিকেজের ঘটনায় শ্যামলী বেবী কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর সংকটাপন্ন অবস্থায় আরও পাঁচ শিশুকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার পর হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে তলব করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। বুধবার বিকেলে হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, সেখানে কোনো রোগী নেই। নিহত শিশুর নাম ফারিজ আহমেদ। তার বয়স সাড়ে চার মাস। সে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের ব্যবসায়ী মো. ফারুক আহমেদের ছেলে। পরিবারের একমাত্র সন্তান ছিল সে। স্বজনরা জানান, অসুস্থ হয়ে হাসপাতাল...