বগুড়ার আচারওয়ালির জয়যাত্রা
‘ওই দেখ আচারওয়ালি যাচ্ছে!’ বগুড়া শহরের সেউজগাড়ী ও সবুজবাগ এলাকার অলিগলিতে হেঁটে যাওয়ার সময় একসময় এ কথাটি শুনে মুখ নিচু করতে হতো মেয়েটিকে। পাড়া-প্রতিবেশী আর পরিচিতজনদের তির্যক টিপ্পনি কিংবা তাচ্ছিল্যের হাসি ছিল নিত্যদিনের সঙ্গী। সময় ও আত্মপ্রত্যয় কীভাবে পাশা উল্টে দিতে পারে, তার এক জীবন্ত রূপকথা গড়লেন বগুড়ার মেয়ে আফসানা নিরা। যে মানুষগুলো একদিন তাঁকে নিয়ে উপহাস করেছিলেন, আজ সে হাতগুলো জীবিকার তাগিদে কাজ করছেন নিরার আচার কারখানায়। নিরার হাতে তৈরি এক বয়াম আচার আজ কেবল দেশেই সীমাবদ্ধ নেই; সমুদ্র পেরিয়ে পৌঁছে যাচ্ছে ইংল্যান্ড, পোল্যান্ড কিংবা সৌদি আরবের বাঙালি পরিবারগুলো...