এক গুদামে মিলল সাড়ে ১৫ হাজার লিটার তেল
বাগেরহাটের মোংলায় এক মুদি দোকানির গুদাম থেকে ১৫ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গোপনে তথ্য পেয়ে গতকাল শনিবার দুপুরে মোংলা পৌরসভার প্রধান বাজারে অবস্থিত মেসার্স শোভা স্টোর গুদাম থেকে এসব জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিপুল পরিমাণ সয়াবিন তেল চোরাচালানের মাধ্যমে মজুত করা হয়েছিল। কোস্টগার্ড কর্মকর্তাদের ভাষ্য, মেসার্স শোভা স্টোরের মালিক সবুর তালুকদার তাঁর গুদামে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করে রেখেছেন বলে গোপনে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে পরিচালিত অভিযানে গুদামে ৭৮ ব্যারেলে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল পাওয়া যায়। এসব অবৈধভাবে মজুত করা হয়েছি...