নারীদের নিরাপত্তায় দিল্লিতে ‘পিংক ফোর্স’
নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাত্রিকালীন ‘পিংক ফোর্স’ টহল জোরদার করেছে দিল্লি পুলিশ। এর আওতায় রাজধানীজুড়ে ‘পিংক প্যাট্রল’ ও ‘পিংক স্কুটি’ উদ্যোগের আওতায় নারী পুলিশ বাড়ানো হচ্ছে। স্কুল, কলেজ, মেট্রোস্টেশন ও অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় টহলের জন্য প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের নিয়ে এই বিশেষ বাহিনী গঠন করা হচ্ছে। গত মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তারানজিত সিং সাধু দিল্লি পুলিশকে গোয়া পুলিশের ‘পিংক ফোর্স’-এর আদলে ইউনিটটি গঠনের নির্দেশ দেন। ঝুঁকিপূর্ণ সময়ে চিহ্নিত এলাকাগুলোতে বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। সম্প্রতি দিল্লিতে প্রায় ১...