ডেন্টাল কেয়ারে তোলা হলো ছাগলের দাঁত
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিক্রির উদ্দেশ্যে মানুষের দন্ত চিকিৎসালয়ে (ডেন্টাল কেয়ার) নিয়ে একটি ছাগলের দাঁত তোলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মহিলা কলেজ গেট সংলগ্ন আলভি ডেন্টাল কেয়ারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছাগলের দাঁত তোলার বিষয়টি টের পেয়ে পৌরসভার জামে মসজিদ রোড এলাকা থেকে লিটন নামের এক ব্যক্তি ও তার এক সহযোগীকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে জিজ্ঞাসাবাদের মুখে তারা মানুষের চিকিৎসাকেন্দ্রে নিয়ে ছাগলের কাঁচা দাঁত তোলার কথা স্বীকার করেন। অভিযুক্তরা দাবি করেন, ছাগলটির একটি দাঁত নড়বড়ে ছিল, তাই সেটি তুলে ফেলা হয়েছে। তবে পশুর চিকিৎসার জন্য পশু...