শায়েস্তাগঞ্জজুড়ে তীব্র যানজটে দুর্ভোগ
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলাজুড়ে প্রকট আকার ধারণ করেছে যানজট সমস্যা। সময়ের সঙ্গে এ সমস্যা আরও জটিল রূপ ধারণ করছে দাবি করে উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এ বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্রের প্রধান সড়কগুলো এখন সারাদিনই যানবাহনের দীর্ঘ সারিতে স্থবির হয়ে থাকে। ফলে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও চাকরিজীবীরা। স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর অবাধে যানবাহন পার্কিং ও ফুটপাত দখল করে দোকানপাট বসানোই এ যানজটের অন্যতম কারণ। শহরের বিভিন্ন এলাকায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা, ট্রাক এবং পিকআপ রাস্তার একাংশ দখল করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে...