নিখোঁজের পর শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার পর কংস নদ থেকে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু মনে করা হলেও দাফনের আগে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা। পুলিশের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। নিহত শিশুটি ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাটি গ্রামের। জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার আসরের নামাজের পর বিকেল ৫টার দিকে নিজ বাড়ির পাশ থেকে চা-বিস্কুট খেয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় শিশুটি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ...