দেরিতে হাসপাতালে আনলে বাড়ে নিউমোনিয়া ও মৃত্যুঝুঁকি: চিকিৎসক
দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যেও চিকিৎসকরা আশ্বস্ত করে বলেছেন, সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা গেলে হামে আক্রান্ত প্রায় ৯৯ শতাংশ রোগীই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। তবে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রজনিত জটিলতা দেখা দিলে পরিস্থিতি দ্রুত সংকটাপন্ন হতে পারে। শুক্রবার হামের বর্তমান পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাংলাদেশ লাং ফাউন্ডেশন ও চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্যে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. জিয়াউল হক বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। একসময় সফল টিকাদান কর্মসূচির মাধ্যমে দেশে এর সংক্রমণ...