চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিল ছিনতাইকারীরা
রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন মাহিদুল ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থী। গতকাল সোমবার দুপুরে বনানী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাকে মারধরের পর ব্লেড দিয়ে আঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আহতের বোন মার্জিয়া আক্তার জানান, মাহিদুল নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের কাজী মোমেনের ছেলে এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে নরসিংদী থেকে ট্রেনে খিলক্ষেতে তার বোনের বাসায় বেড়াতে আসছিল। পথে বনানী রেলস্টেশন এলাকায় ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তাকে মারধর করে এবং ব্লেড দিয়ে তার বাম হাতে আঘাত করে। পরে তার কাছে থাকা মোবাই...