পরিদর্শনে প্রতিমন্ত্রী পেলেন অনিয়ম অব্যবস্থাপনা
সাভারের আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। গতকাল সোমবার সকালে তিনি সাভারের আলমনগর এলাকায় অবস্থিত কার্যালয়টিতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, নাগরিক সেবায় দীর্ঘসূত্রতা এবং প্রশাসনিক অনিয়ম ও অব্যবস্থাপনা দেখতে পান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সেখানে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, সেবার মান এবং সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করতে গিয়ে নানা অনিয়ম ও দায়িত্বে অবহেলার চিত্র দেখতে পান। এ সময় তিনি ভূমি অফিসের বাইরে অপেক্ষমান সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে সেবাপ্রার্থীরা অভিযো...