নদী রক্ষায় মানববন্ধন
বায়ু-পানিদূষণ, বন উজাড়, প্লাস্টিক-পলিথিনের ব্যবহার এবং বর্জ্য অব্যবস্থাপনার মতো নাগরিক অসচেতনতাই প্রকৃতির ভারসাম্য ধ্বংস করছে। পরিবেশ সুরক্ষায় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সুহৃদরা সবসময় সচেষ্ট। এরই ধারাবাহিকতায় ‘আসুন পরিবেশ বাঁচাই’ প্রতিপাদ্যে ঈশ্বরগঞ্জ সুহৃদ সমাবেশ দুদিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ছিল আলোচনা সভা, মানববন্ধন ও সচেতনতামূলক নানামুখী কার্যক্রম পরিবেশ শুধু প্রকৃতির বিষয় নয়, আমাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অথচ অসচেতনতা ও দায়িত্বহীনতার কারণে প্রতিনিয়ত পরিবেশের ওপর বাড়ছে চাপ। বাসাবাড়ির ময়লা-আবর্জনা যত্রতত্র রাস্তার পাশে...