বিশ্বকাপে দুই ভাইয়ের দুই পথ
বড় ভাই গুয়েলা দুয়ের জন্ম ১৭ অক্টোবর ২০০২ সালে, আর ছোট ভাই দেজিরে দুয়ের জন্ম ৩ জুন ২০০৫ সালে। দুজনেরই জন্ম ফ্রান্সের আনশেই শহরে। দেশটির স্তাদে রেনেঁর একাডেমি থেকে উঠে এসেছেন এবং একসময়ে একই দলে খেলেছেনও। দেজিরে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির অ্যাটাকিং মিডফিল্ডার। অন্যদিকে গুয়েলা লিগ ওয়ানের আরেক ক্লাব আরসি স্ট্রাসবুর্গের নির্ভরযোগ্য রাইট-ব্যাক। জন্ম এক দেশে হলেও দুই ভাই বেছে নিয়েছেন ভিন্ন দুই জাতীয় দল; একজন মায়ের দেশ ফ্রান্স, অন্যজন বাবার দেশ আইভরি কোস্ট। বিশ্বকাপে ভিন্ন দুটি জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে আজ প্রীতি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছেন ফ্রান্সের হয়ে দেজিরে দুয়ে ও আইভরি কোস্টের হয়ে গুয়েলা দ...