`শিশুশ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের পেছনে রাজনৈতিক-বাণিজ্যিক স্বার্থ রয়েছে'
শিশুশ্রম ও জোরপূর্বক শ্রমের অভিযোগকে সামনে এনে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের উদ্যোগের পেছনে রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তার ভাষ্য, শিশুশ্রম নিরসনে সহায়তার বদলে রপ্তানিতে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর উদ্যোগ মানবিক উদ্বেগের চেয়ে রাজনৈতিক অর্থনীতির বাস্তবতাকেই বেশি সামনে আনে। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সিপিডি দেশের ব্যাংক খাতের প্রকৃত সংকট, রাজস্ব আদায়ে বড় ঘাটতি এবং...