গৌরনদীর টরকী বন্দরে অর্ধবেলা ধর্মঘট
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে দুই ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে অর্ধবেলা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে তারা বিক্ষোভ করে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত ব্যবসায়ীরা সকল প্রতিষ্ঠান বন্ধ রাখেন। এদিন সকাল ১০টায় টরকী বন্দর বণিক সমিতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে বিক্ষোভে ‎সভাপতির বক্তব্যে সমিতির শরীফ শাহাবুব হাসান বলেন, টরকী বন্দর ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র। এখানে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ব্যবসায়...