সিদ্ধান্তের চেয়ে কার্যকারিতাই বড় প্রশ্ন নয় কি
বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ত্রৈমাসিক মুদ্রানীতি ঘোষণা করেছে। এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পরিবর্তন। অর্থনৈতিক পরিস্থিতি দ্রুত বদলালে ছয় মাস অপেক্ষা না করে প্রতি তিন মাসে নীতির কার্যকারিতা পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের সুযোগ তৈরি হবে। তবে মুদ্রানীতি কত ঘন ঘন ঘোষণা করা হচ্ছে, তার চেয়ে বড় প্রশ্ন হলো, সেই নীতি অর্থনীতিতে কতটা কাজ করছে। বর্তমান মুদ্রানীতিতে নীতিসুদ ৯.৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। সিদ্ধান্তটির যুক্তি আছে। আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ৮.২৬ শতাংশে নেমে এলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.৩২ শতাংশ। এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নতুন পে-স্ক...