তুরস্কে নূহের নৌকার খোঁজে কী পেলেন গবেষকরা
ইরান সীমান্তবর্তী তুরস্কের আগ্রি দোগুবেয়াজিত জেলায় জাহাজের আকৃতির একটি ভূতাত্ত্বিক কাঠামো আছে। অনেকের বিশ্বাস এটি নূহ (আ.)-এর নৌকার ধ্বংসাবশেষ। সম্প্রতি সেখানে মাঠপর্যায়ে সমীক্ষার কাজ শেষ করেছে সিভাস জুমহুরিয়েত বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল। দলটির উপপ্রধান ও মার্কিন গবেষক অ্যান্ড্রু জোনস জানিয়েছেন, কোর ড্রিলিংয়ের মাধ্যমে মাটির নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি রাডার স্ক্যানে মাটির নিচে বেশ কিছু অসামঞ্জস্য ধরা পড়েছে। কাঠামোটি প্রাকৃতিকভাবে তৈরি নাকি মানুষের সৃষ্টি- তা জানতে গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী বছরের এপ্রিল বা মে মাসে চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যেতে পারে। ভূতাত্ত্বিক ওই কাঠাম...