মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরকে সেনা হেফাজতে দেওয়া হয়েছে। যে আইনে এ হত্যার বিচার করা হয়েছিল সে আইনেই তার বিচার করা যায়। বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে। শুক্রবার বিকেলে কক্সবাজারের চকরিয়ার লক্ষ্যারচর শিকলঘাটায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকার সব উদ্যোগ নিচ্ছে। বৃক্ষরোপণের পাশাপাশি মৎস্য ও কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্ব দিচ্ছে সরকার। বিজিবি জানিয়েছে, শুক্রবার বন্যাকবলিত চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভা, লক্ষ্যারচর ইউনিয়ন ও ক...