বিষাক্ত পার্থেনিয়াম ছড়িয়ে পড়ছে স্কুল-কলেজ পথঘাটে
পঞ্চগড়ের দেবীগঞ্জে নীরবে বিস্তার লাভ করছে বিশ্বের অন্যতম ক্ষতিকর আগ্রাসী আগাছা পার্থেনিয়াম। উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান এলাকা এবং জনসমাগমস্থলে ছড়িয়ে পড়া এ আগাছা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। ২০২১ সালে আন্তর্জাতিক গবেষণা সাময়িকী অ্যাগ্রোনমিতে (Agronomy) প্রকাশিত এক গবেষণায় পার্থেনিয়ামকে বিশ্বের সবচেয়ে ক্ষতিকর আগাছাগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। গবেষণায় বলা হয়, পার্থেনিয়াম মাটি থেকে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম দ্রুত শোষণ করে প্রধান ফসলের পুষ্টির অভাব ঘটায়। এর শিকড় ও পাতা থেকে ‘পার্থেনিন’ নামক রাসায়নিক নিঃসরণ করে অন্য উদ্ভিদের অংকুরোদগম ও বৃদ্ধি রু...