সেই ইয়ামালের সঙ্গে মেসির লড়াই
সাড়ে ১৮ বছর আগে কি এই দিনের কথা ভেবেছিলেন লিওনেল মেসি? তিনি কি ভেবেছিলেন, যে পুঁচকে ছেলেটাকে গোসল করাচ্ছেন, তার বিরুদ্ধে একদিন খেলতে নামতে হবে বিশ্বকাপ ফাইনাল! কাকতালীয়ভাবে সেটাই বাস্তব হচ্ছে। রোববার নিউইয়র্কে আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনালে মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। এই ফাইনাল সামনে রেখে ২০০৭ সালের ডিসেম্বরে তোলা সেই ছবি আবার সয়লাব গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, শিশু ইয়ামালকে গোসল করাচ্ছেন বছর কুড়ির মেসি। ২০০৭ সালের ডিসেম্বরে বার্সেলোনার স্টুডিওতে একটি প্লাস্টিকের বাথটাবের সামনে বসানো হয় ২০ বছরের তরুণ মেসিকে। এরপর তাঁর কোলে তুলে দেওয়া হয় পাঁচ মাস...