সফর মাসের তাৎপর্য
ইসলামী হিজরি সনের দ্বিতীয় মাসের নাম সফর। মহররমের পরেই এর অবস্থান। আমাদের সমাজে এ মাস নিয়ে অনেক ভুল ধারণা ও কুসংস্কার প্রচলিত। তাই কোরআন-সুন্নাহর আলোকে সফর মাসের প্রকৃত গুরুত্ব, তাৎপর্য এবং করণীয়-বর্জনীয় জানা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। আরবি সফর শব্দের অর্থ– খালি হয়ে যাওয়া। জাহেলি যুগে আরবরা এ মাসে নিজের ঘরবাড়ি খালি করে যুদ্ধ-বিগ্রহ ও ব্যবসার জন্য বের হয়ে যেত। সে কারণেই এ মাসের নাম সফর রাখা হয়। জাহেলি যুগে আরবরা সফর মাসকে চরম অশুভ মনে করত। তাদের বিশ্বাস ছিল, সফর মাসে বিয়ে করলে সংসারে অশান্তি হয়। নতুন ব্যবসা বা ঘরবাড়ি শুরু করলে ক্ষতি হয়। এ মাসে সফরে বের হলে দুর্ঘটনা ঘটে। সফরের বালা নাম...