বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, ভবিষ্যৎবাণী জার্মান অর্থনীতিবিদের
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে আলোচনায় ছিল ‘পল’ নামের একটি অক্টোপাস। জার্মানির ম্যাচের নিখুঁত পূর্বাভাস দিয়ে তাক লাগিয়ে দিয়েছিল। তবে জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট সেই পলকেও ছাড়িয়ে গেছেন। ক্লেমেন্ট এমন এক জটিল মডেল তৈরি করেছেন, যেটির সাহায্যে ২০১৪ সাল থেকে শুরু করে এ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের নাম আগাম জানিয়েছেন। তাঁর পূর্বাভাস শতভাগ মিলেও গেছে। এবার ক্লেমেন্টের পূর্বাভাস অনুযায়ী, বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরবে নেদারল্যান্ডস। গত ১০ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত ক্লেমেন্ট নিজেকে একজন ‘হতাশাবাদী’ মানুষ হিসেবে পরিচয় দেন। ২০১...