ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য: নৌপ্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে ঈদে ঘরমুখো প্রতিটি মানুষকে নিরাপদে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে নৌপথের সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সকল সংস্থাও সমন্বিতভাবে কাজ করছে। বুধবার দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন রাখতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে তদারকি ও ব্যবস্থাপনা জোরদার করেছে সরকার।’ প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদকে কেন্দ্র করে টার্মিনালে যাত্রীচাপ বৃদ্ধি...