রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
রাজশাহীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে সকাল ৮টায় হযরত শাহ মখদুম (র.) দরগাহ জামে মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া মহানগরীর অন্যান্য ঈদগাহেও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিতে ঈদগাহগুলোতে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা থাকবে। রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গ...