প্রতিমন্ত্রীর ভাই প্রার্থী, এমপির ভাই ভাতিজা ভোটার
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির নির্বাচনে খুলনা বিভাগের পরিচালক পদে প্রার্থী হয়েছেন তিনজন। আগামী ৭ জুন অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে ওই তিন প্রার্থীর মধ্যে দুজন পরিচালক নির্বাচিত হবেন। তিন প্রার্থী হলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বড় ভাই শান্তনু ইসলাম সুমিত, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সদস্য আবদুস সালাম। তিন প্রার্থীর মধ্যে আবদুস সালাম ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ। তিন প্রার্থী বাদে নির্বাচনে ভোট দেবেন আরও আটজন। তারা হলেন নড়াইলের সংসদ সদস্য (এমপি) বিশ্বাস জাহাঙ্গীর আলমের ভাই ও কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ...